গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আর্কিটেকচার সাস্ট এলামনাই এসোসিয়েশন (আশা)-এর ৩য় নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে সম্পূর্ণ অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এই নির্বাচনের দেশে বিদেশে অবস্থানরত 'আশা'র সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ছবিঃ 'আশা' নির্বাচন ২০২৫
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্থপতি ইফতেখার রহমান। এছাড়া স্থপতি রিফাত মাহজাবীন, স্থপতি সাইমন নোমান, স্থপতি মোঃ রাফিউল আলম, স্থপতি মুহাম্মদ শাফায়েত হোসেন ও স্থপতি আফসারী ইসলাম তমা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। 'আশা' নির্বাচন কমিশন ২০২৫ কে সর্বাত্মক সহযোগিতা করেছে 'আশা' অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি এবং এর সদস্যবৃন্দ।

ছবিঃ 'আশা' নির্বাচন কমিশন ২০২৫ এর কমিশনারবৃন্দ
১৬ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও ৭ জন প্রার্থীকে কার্যকরী সদস্য হিসেবে বিবেচিত করা হয়। 'আশা'-এর ৩য় নির্বাহী কমিটি খুব শিগ্রই শপথ গ্রহণ করবে। এছাড়া পূর্ববর্তী নির্বাহী কমিটির সকল দায়িত্ব বুঝে নিবে বলে জানা গেছে। ইতিমধ্যে 'আশা'র ৩য় নির্বাহী পরিষদের কমিটির তালিকা ওয়েবসাইটে ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।
'আশা'র ৩য় নির্বাহী পরিষদের ফলাফলের জন্যে ফেসবুক পেজ লিংকে ঘুরে আসতে পারেনঃ https://www.facebook.com/share/p/1A9GQfZGj3/
-'আশা' নির্বাচন কমিশন ২০২৫